আজ ২ অক্টোবর। অহিংসাবাদের জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মজয়ন্তী। ভারতের বড়ো বড়ো ব্যক্তিত্বরা যখন গান্ধী জয়ন্তী উপলক্ষে ভাষণ দিচ্ছেন তখন সোশ্যাল মিডিয়ায় নাথুরাম গডসে জিন্দাবাদের ঝড় উঠেছে।
আজ সকাল থেকে টুইটারে ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ লেখা ট্রেন্ডিং লিস্টে চলে এসেছে। টুইটারে গডসে জিন্দাবাদ লিখে ৫০ হাজারেরও বেশি টুইট করা হয়েছে।
নাথুরাম গডসে প্রকাশ্যে গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন। যেখানে নাথুরাম গডসেকে মানুষ ধিক্কার জানানোর কথা সেখানে গান্ধী জয়ন্তীতেই তার নামেই জয়ধ্বনির ঝড়।
এক সোশ্যাল মিডিয়ায় ব্যাবহারকারী লিখেছেন, “আমি শেষ নিশ্বাস অবধি আপনাকে শ্রদ্ধা করবো। কারণ আপনি ছাড়া আমি এবং পুরো বাঙালি হিন্দু সমাজ টিকে থাকতে পারতো না। সুরাবর্দীকর গান্ধী সাহায্য করেছিল পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানে যুক্ত করতে ষড়যন্ত্র করেছিল।”
আরেক জন সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারী লিখেছেন, এটা দেখে খারাপ লাগছে যে গান্ধীজীর জয়ন্তীতে নাথুরাম গডসে জিন্দাবাদ লিখে টুইটারে ট্রেন্ডিং করানো হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২ অক্টোবর আমাদের জন্য পবিত্র ও প্রেরণাদায়ক দিবস। পূজ্য বাপুর বিচার আজকের দিনে দাঁড়িয়ে সমাজের জন্য অত্যন্ত জরুরি। গান্ধীজি বলতেন যে উনার পুরো জীবন সমাজের উদ্দেশে একটা গুরুত্বপূর্ণ বার্তা। নরেন্দ্র মোদী আরো বলেন, গান্ধীজি আত্মনির্ভর আত্মবিশ্বাস ভারতের স্বপ্ন দেখতেন।”