× Banner
সর্বশেষ
চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মাদারীপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
প্রতিবাদ সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটি ও জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদায়ক। আমরা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সারা দেশব্যাপী যেভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে তাতে করে আমাদের সাংবাদিকতা হুমকির মুখে গিয়ে দাঁড়িয়েছে আমরা চাই সরকার দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের জন্য সুরক্ষা ও নিরাপত্তা আইন কার্যকরী ভাবে বাস্তবায়ন করে আমাদের সাংবাদিকরা যাতে নিরাপদে সাংবাদিকতা করতে পারে সরকারকে এর ব্যাবস্থা করার জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুবল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম ফরাজী,বেলাল খান, গাউছুর রহমান,ফায়জুল শরীফ,আবুল হাসান সোহেল, মেহেদী হাসান সোহাগ, সঞ্জয় কর্মকার অভিজিৎ,,মাসুদ সরদার, রাহাত হোসাইনসহ মাদারীপুরের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..