× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কূটনৈতিক প্রতিবেদক

গাজা দখলের কোনো আগ্রহ আমাদের নেই’ – ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান

Dutta
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, ফিলিস্তিনের গাজা দখলের কোনো আগ্রহ নেই ইসরায়েলের। সিএনএনকে গিলাদ এরদান বলেন, তারা বেঁচে থাকার জন্য লড়াই করছেন। এর একমাত্র উপায় হলো হামাসকে নির্মূল করা। এ জন্য তাদের যা করা দরকার, তা-ই করবেন। গিলাদ এরদানের কাছে জানতে চাওয়া হয়, ইসরায়েল যদি হামাসকে নির্মূল করে, তাহলে গাজা উপত্যকা কার শাসন করা উচিত। জবাবে গিলাদ এরদান বলেন, যুদ্ধের এক দিন পর কী ঘটবে, তা নিয়ে ভাবছে না ইসরায়েল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ নামের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি গাজায় ইসরায়েলের দখলদারিকে সমর্থন করবেন কি না। মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ নামের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি গাজায় ইসরায়েলের দখলদারিকে সমর্থন করবেন কি না। জবাবে বাইডেন বলেন, গাজা দখল করাটা হবে ইসরায়েলের জন্য একটি বড় ভুল। তবে তিনি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পক্ষে মত দেন।

বাইডেনের এই বক্তব্যের পর গাজা দখলের কোনো আগ্রহ নেই বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। সিএনএনের তথ্যমতে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় পুরোদমে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা সমুদ্রপথে হামলারও প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া আকাশপথে যুদ্ধবিমান থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে তারা।


এ ক্যটাগরির আরো খবর..