× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কূটনৈতিক রিপোর্টার

গাজায় হামলার প্রতিবাদে ইসরাইলের সঙ্গে পোশাক বিক্রির চুক্তি বাতিল করল ভারতের একটি প্রতিষ্ঠান

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
পোশাক বিক্রির চুক্তি বাতিল

শুক্রবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে দেশটির পুলিশের কাছে ইউনিফর্ম বিক্রির চুক্তি বাতিল করেছে ভারতের কেরালাভিত্তিক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারিয়ান অ্যাপারেল।

গাজায় নির্বিচারে ইসরাইলি হামলার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মারিয়ান অ্যাপারেল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা ২০১৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি পুলিশকে প্রায় এক লাখের মতো ইউনিফর্ম সরবরাহ করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক টমাস ওলিকাল বলেন, ইসরাইলের পুলিশের কাছে ইউনিফর্ম বিক্রির চুক্তি বাতিল একটি নৈতিক সিদ্ধান্ত। টমাস এক বিবৃতিতে জানান, হাসপাতালে হামলা চালানো ও হাজারো নিরীহ মানুষের প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রতিষ্ঠান আগের অর্ডার অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত ইউনিফর্ম সরবরাহ করবে। কিন্তু এর মাঝে ইসরাইলের পুলিশের কাছ থেকে আর নতুন কোনো অর্ডার গ্রহণ করবে না।


এ ক্যটাগরির আরো খবর..