× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

গাছের সঙ্গে বেঁধে চোরকে গণধোলাই

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
চোরকে গণধোলাই

রাতের আঁধারে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে চোর। উত্তেজিত জনতা চোরকে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। খবরপেয়ে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের।
স্থানীয়রা জানিয়েছেন-বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বেজগাতি গ্রামের মৃত মোহাম্মদ ঘরামী ছেলের ওয়ার্কশপ মিস্ত্রী মাহবুব ঘরামীর বসতঘরে চুরি করতে ঢুকে হাতেনাতে ধরা পড়ে একই গ্রামের নুর মোহাম্মাদ সরদারের ছেলে নাজমুল সরদার (২৪)। এসময় তাকে গণধোলাই দিয়ে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
স্থানীয়রা আরও জানিয়েছেন-রাতেই আটককৃত নাজমুলের পরিবারকে খবর দেওয়া হয়েছিলো। কিন্তু সে নেশাগ্রস্থ হওয়ায় তার পরিবার ঘটনাস্থলে আসেনি। এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানিয়েছেন-আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রেরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..