× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

গাইবান্ধায় জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০১৬

গাইবান্ধা প্রতিনিধিঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) নামের এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

দেবেশ চন্দ্র প্রামাণিক মহিমাগঞ্জের প্রয়াত যোগেশ চন্দ্র প্রামাণিকের ছেলে। তাঁকে হত্যার ঘট্নায় জড়িত সন্দেহে নেপেন চন্দ্র (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মহিমাগঞ্জ বাজারের জুতার দোকানে বসেন দেবেশ চন্দ্র। ওই সময় তিন-চার দুর্বৃত্ত দোকানে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবেশ চন্দ্রের। পরে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

দেবেশের ছেলে দেবাশীষ চন্দ্র প্রামাণিকের অভিযোগ, স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবক তাঁর বাবার দোকানে এসে জুতা ও টাকা দাবি করত। এতে রাজি না হওয়ায় বাবার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, নিহত দেবেশের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কেন, কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। এ ছাড়া দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

ওসি আরো জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে হত্যা মামলার প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..