× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

গাংনীতে মা ও শিশু মেলা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (২৯/০৩/১৬) :গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য রক্ষায় মা সহ পরিবারের সকলকে সচেতন হতে হবে। কারণ, একটি বিকলাঙ্গ শিশু শুধু ব্যক্তি নয়, পরিবার, সমাজ ও দেশের বোঝা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক মেলা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তাদের অভিমতে এসব কথা উঠে এসেছে।

ইউএসএ-এর অর্থায়নে এনজিও ডিনেট’র সহযোগিতায় সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড পিচ (সিডিপি) কর্তৃক আয়োজিত গর্ভবতী মা ও শিশু মেলা এবং মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিডিপি’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর রওশন আলী মনা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাংনী উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছিমা খাতুন।
সিডিপি’র প্রকল্প সমন্বয়ক জন পি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেহেরপুর মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ছামেনা খাতুন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, বাংলানিউজের জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন, সাহেবনগর সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক হাজী আবুল কাশেম, স্থানীয় পল্লী চিকিৎসক আফজাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস।
আলোচনা সভা শেষে সিডিপি কর্তৃক পরিচালিত মাম ক্লাবের ১০০ জন গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান ও তাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ওষুধ প্রদান করা হয়। একইভাবে গাংনী পৌর এলাকার মালশাদহ মাম ক্লাবের ৫০ জন গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদানও ওষুধ বিতরণ করা হয়।

মেহেরপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আবুল বাশার ও মেহেরপুর মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ছামেনা খাতুন, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, সিডিপির হিসাব রক্ষক সুদেব মিলন, সিএফ মিতা হালদার, সিবি লাবনী খাতুন, পপি খাতুনসহ অনুষ্ঠানে মা, শিশু, শ্বশুর, শ্বাশুড়ী, ননদ ,দেবর, স্বামীসহ ২ শতাধিক উপকার ভোগী অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..