পঞ্চগড়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩

পঞ্চগড়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় ৪.৮ কেজি গাঁজাসহ অলিয়র রহমান(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর একটি অভিযানিক দল।
তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান বাজার দাখিল মাদ্রাসার কাছে ৪.৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ অলিয়র রহমানকে আটক করে র‌্যাব। সে পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্দা ইউনিয়নের চতুরাগঞ্জ গ্রামের আব্দুল মালেকের ছেলে।
র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে তেতুঁলিয়া থানার মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।