পরিবেশ দূষণের দায়ে ১০ লক্ষ টাকা জরিমানা সহ একটি কারখানা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর

পরিবেশ দূষণের দায়ে ১০ লক্ষ টাকা জরিমানা সহ একটি কারখানা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
পরিবেশ দূষণের অভিযোগে ঢাকায় ১ টি অবৈধ ব্যাটারী কারখানাকে ১০ লক্ষ টাকা জরিমানা ও উৎপাদন বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ ০৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নিশাতনগর, ধউর,তুরাগ, ঢাকাস্থ আরকে পাওয়ার নামক কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা এ জরিমানা আদায় করেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং টিম আজ অভিযান পরিচালনাকালে দেখতে পায় যে, পরিবেশগত ছাড়পত্রবিহীন কারখানাটিতে কোন তরল বর্জ্য পরিশোধনাগার নেই। কারখানার উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট এসিড মিশ্রিত ঝুঁকিপূর্ণ তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় ড্রেনের মাধ্যমে সরাসরি তুরাগ নদীতে নির্গমণ করা হচ্ছে এবং এর মাধ্যমে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষিত তুরাগ নদীর জলজ পরিবেশও প্রতিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে দূষণকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দূষণ কার্যক্রম বন্ধ করে শাস্তি প্রদান করে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ঝুঁকিপূর্ণ বর্জ্য দ্বারা পরিবেশদূষণকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে অভিযান আরো জোরদার করা হবে। এ মোবাইল কোর্টে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে সহযোগিতা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব ও সহকারী পরিচালক খালিদ ইবনে সাদিক এবং পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিদর্শক মোঃ মির্জা আসাদুল কিবরীয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।