বেনাপোল ভবারবেড়ে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল ভবারবেড় গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ মো. রহমত আলী সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রহমত আলী ভবারবেড় গ্রামের মো. ওয়াহেদ সরদারের ছেলে।গতকাল বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই রবিউল ও এএসআই শরিফুল ইসলাম ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যসায়ীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান পরিচালনা করা হয় এবং সেখান থেকে চার কেজি গাঁজাসহ রহমত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।