বেনাপোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার -১

বেনাপোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার -১
যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানায় বেনাপোল পোটথানাধীন শাখারীপোতা গ্রামস্থ আসামীর নিজ ঘরের বসত বাড়ি থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আটক আসামী হলেন, বেনাপোল পোটথানাধীন শাখারীপোতা গ্রামের নুর উদ্দিনের ছেলে বাইজিদ (৩১)।
বেনাপোল পোটথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে চলমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।