× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক

গাঁজার চকলেট, কেক, মিল্কশেক বানিয়ে হোম ডেলিভারি

ACP
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২
গাঁজার চকলেট, কেক, মিল্কশেক বানিয়ে হোম ডেলিভারি

গাঁজা দিয়ে চকলেট, কেক, মিল্কশেকসহ খাদ্যপণ্য বানিয়ে হোম ডেলিভারি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজধানীর গুলশান থানা–পুলিশ।
গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন জুবায়ের হোসাইন (২৪), অনুভব খান বিভু (২৩) ও নাফিসা নাজা (২২)।

গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান আজ সোমবার গুলশান থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মো. আসাদুজ্জামান বলেন, পুলিশের কাছে খবর ছিল, গতকাল রোববার বিকেলে গুলশানের একটি বাসায় পাঠাও ডেলিভারির মাধ্যমে মাদক পাঠানো হবে। এই তথ্যের ভিত্তিতে গাঁজার তৈরি খাদ্যপণ্যসহ পুলিশ পাঠাওয়ের চালকের পেছনে বসা জুবায়ের হোসাইনকে আটক করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, জিজ্ঞাসাবাদে জুবায়ের পুলিশকে বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসায় তাঁরা গাঁজা দিয়ে এসব খাদ্যপণ্য তৈরি করেন। তাঁর তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে পুলিশ গাঁজা দিয়ে তৈরি মিল্কশেক, চকলেট, কেক, এক কেজি গাঁজা, ফয়েল পেপার, স্টিকার, ব্যানানা ফ্লেভার্ড জুস, প্লাস্টিকের জুসপট ও শতাধিক প্লাস্টিকের গ্লাস উদ্ধার করে। এই কাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিন ব্যক্তি পুলিশকে জানান, কানাডা ও আফ্রিকার মাদক ব্যবসায়ীরা ভার্চ্যুয়াল মাধ্যমে মাদক দিয়ে তৈরি বিভিন্ন খাবারের রন্ধনপ্রণালি দেখান। সেখান থেকেই তাঁরা গাঁজা দিয়ে খাবার–দাবার বানানো শিখেছেন।

পুলিশ জানায়, উত্তরা পশ্চিমের একটি বাসায় ওইসব খাদ্যপণ্য বানিয়ে গুলশানের বাসায় পাঠানোর সময় হাতেনাতে একজন ধরা পড়েন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার ওই বাসায় অভিযান চালানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..