× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

গলফে স্বর্ণ জিতলেন ব্রিটেনের জাস্টিন রোজ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ ব্রিটেনের জাস্টিন রোজ ১১২ বছর পর অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়া গলফে স্বর্ণ জিতলেন। পারের চেয়ে ১৬ শট কম খেলে ব্রিটেনকে আরও একটি স্বর্ণ এনে দেন ২০১৩ ইউএস ওপেন জয়ী এই গলফার। আর বাংলাদেশের প্রথম অ্যাথলিট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলা সিদ্দিকুর রহমান ৬০ জনের মধ্যে হয়েছেন ৫৮তম।

তৃতীয় রাউন্ড শেষে লিডার বোর্ডের শীর্ষে ছিলেন জাস্টিন। তার চেয়ে ১ শট বেশি খেলা সুইডেনের হেনরিক স্টেনসন ছিলেন ২য় স্থানে। ৪র্থ ও শেষ রাউন্ডেও এই দু’জনের মধ্যে হয় হাড্ডাহাড্ডি লড়াই। ১৭ হোলের খেলা পর্যন্ত পারের চেয়ে ১৫ শট কম খেলে যৌথ ভাবে শীর্ষে ছিলেন এই দুই গলফার। তবে শেষ হোলে হেনরিকের বোগির বিপরীতে, বার্ডি করেন রোজ। ফলে দুই শটের ব্যবধানে স্বর্ণ জয়ের আনন্দে মাতেন, অলিম্পিক ইতিহাসে প্রথম গলফার হিসেবে এক শটেই হোল করা জাস্টিন রোজ।

অন্যদিকে পারের চেয়ে ৭ শট বেশী খেলে ৫৫তম স্থানে থেকে ৩য় রাউন্ড শেষ করা সিদ্দিকুর, শেষ রাউন্ডেও আলো ছড়াতে পারেন নি। রিও’র গলফ কোর্সে শেষ রাউন্ডে সাতটি বোগি ও তিনটি বার্ডি করেন দুটি এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর। পারের চেয়ে মোট ১১ শট বেশী খেলে ৫৮তম স্থানে থেকে রিও অলিম্পিক শেষ করেন দেশ সেরা এই গলফার।


এ ক্যটাগরির আরো খবর..