গরু চুরি করতে না পেরে গোয়াল মালিককের ভাইকে ছুরিকাঘাত

গরু চুরি করতে না পেরে গোয়াল মালিককের ভাইকে ছুরিকাঘাত
মাদারীপুরের ডাসারে গরু চুরি করতে এলে দেখে ফেলেন গোয়াল  মালিক আবু বেপারী ও তার ছোট ভাই রাসেল বেপারী।এসময় চুরি করতে বাধা দেওয়ার চেষ্টা করলে, রাসেল বেপারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্ত চোরচক্র।
বুধবার ভোর রাতে উপজেলার পূর্ব ডাসার বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয় গরুর গোয়াল মালিকদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
গরুর মালিক আবু বেপারী  জানান,আমার গোয়াল ঘরে তিনটি গরু ছিল।ভোর রাতে বাড়ীর পাশে ট্রাক রেখে চুরি করতে আসে।তাদের উপস্থিতি টের পেয়ে আমি আমার ছোট ভাইকে নিয়ে গোয়াল ঘরের কাছে গিয়ে তাদের বাঁধা দোওয়ার চেষ্টা করি এবং তাদের চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি আটকাতে গেলে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে  আমার ছোট ভাই রাসেল বেপারীকে জখম করে। আমি চিৎকার করলে দ্রুত ট্রাক নিয়ে ঘটনস্থল থেকে পালিয়ে যায় চোরচক্র।পরে আমার ভাইকে প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই।তারা সংঘবদ্ধ চোরচক্র ৫/৬ জন ছিল।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।খোঁজ নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।