এস. এম. শহীদ: টাঙ্গাইলের মধুপুর বনের অভ্যন্তরে স্বাস্থ্য পরিচর্চাকেন্দ্র গড়ে ১৯৮৩ সাল থেকে মানব সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপনকারী গরীবের ডাক্তার খ্যাত নিউজিল্যান্ড নাগরিক ডা. এড্রিক এস বেকারের আজ (১ সেপ্টেম্বের) প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এইদিনে নিজের প্রতিষ্ঠিত এ হাসপাতালের ক্যাম্পাসেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেএ ধূসর লাল মাটিতে সমাহিত হয়েছেন। শেষ ইচ্ছা অনুযায়ী খ্রিষ্টীয় কায়দায় ওই হাসপাতাল আঙ্গিনায় দীর্ঘদিন বাস করা ঘরের বারান্দায় তাঁকে সমাহিত করা হয়েছে। তাঁর অনুপস্থিতিতে কেমন চলছে কাইলকুড়ি স্বাস্থ্য পরিচর্চাকেন্দ্রের চিকিৎসা সেবা? সরেজমিনে গিয়ে জানার চেষ্টা করা হয়
প্রজেক্ট ম্যানেজার পিজন নংমিন বলেন, ডা বেকারের মৃত্যুর পর আমেরিকার চিকিৎসক দম্পতি জেসন ও মেরিন্ডি আসার কথা থাকলেও এখনও তারা আসেননি। আগামী বছর (২০১৭) জানুয়ারি মাসে তারা আসবেন। কিন্তু চিকিৎসা সেবা অব্যাহত ভাবে চলছে। তিনি আরও জানান, নিউজিল্যান্ডের এ নাগরিক ১৯৮৩ সালে বেড়াতে এসে মধুপুরের গভীর বনের থানার বাইদ এলাকায় দুখী বনবাসীদের চিকিৎসা সেবা দিতে ক্লিনিক খোলে বিনা পয়সায় চিকিৎসা সেবা দিতে থাকেন। একজন বিদেশী চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসা সেবার খবর অল্প দিনে এলাকায় ছড়িয়ে পড়ে। মধুপুর ও তার আশ পাশের জেলা, উপজেলা থেকে রোগী আসা শুরু করে। বেকারও পরম মমতা আর ¯েœহে রোগীর সেবায় নিজেকে সর্বক্ষণ নিয়োজিত করেন। এ এলাকার জনগণের ভালোবাসা আর রোগীর সেবা করতে গিয়ে আটকে যান। আর ফিরে যাননি দেশে। তবে নিজের দেশেসহ বিভিন্ন দেশ ভ্রমণ করে তাঁর হাসপাতাল ও রোগীর জন্য অর্থ সংগ্রহ করেছেন। তাঁকে সহযোগিতার জন্য চিকিৎসকও নিয়োগ দিতেন। পরে ২০০৬ সালে থানার বাইদ থেকে কাইলাকুড়িতে গিয়ে প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলেন কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র নামের এ হাসপাতাল। ডায়াবেটিস, টিবি, স্বাভাবিক ডেলিভারি, পুষ্টিহীনতা, উচ্চ রক্তচাপ, মৃগি,হার্টফেইলর, কিডনী সমস্যা, মা- শিশু যতœ,হাঁপানিসহ নানা রোগের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা দেয়া শুরু করেন। হাসপাতালে বেকারের সহযোগী হিসেবে ৩০ জন প্যারা মেডিক্যালসহ সামান্য বেতনে ৯০ জন কাজ করেন। ডা. বেকারের অবর্তমানে এখনও তারা আছেন। প্রতিদিন ১২০ জন রোগীকে আউটডোরে চিকিৎসা সেবা দেয়ার কথা থাকলেও দেড় শতাধিক রোগীকে সেবা দিতে হতো বেকারের এ হাসপাতাল থেকে। এখনও অব্যাহত আছে। সর্বক্ষণ এ হাসপাতালে ৪০ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ২২ গ্রামের ০-৪ বছর বয়সী শিশুরা এ সেবা সেন্টারের গ্রোথ মনিটরিং এর আওতায় থাকে যে শিশুর সংখ্যা চলতি সময়ে ১হাজার ৩০০। প্রজেক্ট এরিয়ার গর্ভবতী মায়েরাও থাকেন নিবিড় চিকিৎসা সেবার আওতায়। চলতি সময়ে এ গর্ভবতী মায়ের সংখ্যা ১৫০। বেকারের মৃত্যুর পর গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ও মুক্তিযোদ্ধা ডা.জাফরুল্লাহ চৌধুরি’র প্রতিশ্র“তি মতে দুইজন করে নবীন মেডিক্যাল শিক্ষার্থী দুই মাসের জন্য এখানে এসে ইন্টারনিশিপ করছেন। বর্তমানে ডা. রাকিব ও ডা. তারিফ অবস্থান করছেন এ সেবা কেন্দ্রে।
সেবা প্রদান কেন্দ্রের রেজিস্ট্রি খাতায় দেখা যায়, আউট ডোর থেকে গত ২৩ আগস্ট ১৩১, ২৫ আগস্ট ১০৫ ও ২৭ আগস্ট ১২০ জন রোগী সেবা নিয়েছেন। সেবা গ্রহিতারা প্রজেক্ট এরিয়ার ২২ গ্রামের কেউ হলে নতুন হিসেবে ১৫ টাকা ও পুরাতন হলে ১০ টাকা প্রদান করে এ সেবা গ্রহণ করেন। বাইরের হলে এ সেবার মূল্য জন প্রতি যথাক্রমে ২৫ ও ১৫ টাকা। নিতান্তই অসহায় হলে তাকে কোন ফি দিতে হয় না। সামান্য পারিশ্রমিকেই সেবাদানকারীরা সেবা দিয়ে যচ্ছেন। ডা. বেকার বেঁচে থাকাকালীনও আনুপাতিক হারে যা পেতেন তাই দিয়েই তিনি সাদামাটা জীবন চালতেন। প্রজেক্ট ম্যানেজার পিজন নংমিন জানান, মূলত এ প্রজেক্টটি বিদেশী অর্থায়নে পরিচালিত হয়। নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড,আমেরিকা ও জাপান থেকে আসে এ সাহায্য। জাপানি বেশকিছু নাগরিক ব্যক্তিগতভাবে বেকারের এ প্রজেক্টে অর্থ দিয়ে যাচ্ছেন। বেকারের নিজ দেশ নিউজিল্যান্ডে গড়ে উঠা ‘কাইলাকুড়ি লিংক গ্র“প’ ওই দেশ ও অপরাপর দেশের বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে পাঠানো অব্যাহত রেখেছে। এছাড়া প্রজ্ক্টে এরিয়ার ২২ গ্রামের বাড়িতে বাড়িতে ডা. বেকারের চালু করা মাটির ব্যাংক থেকেও সাধারণের অর্থ আসে। ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট ও ফান রাইজার কনসালটেন্ট নাদিন বিকার্স এটি দেখাভাল করেন। তিনি জানান, সম্প্রতি (৯ জুলাই’২০১৬) আলোকিত মধুপুরফেইসবুক গ্র“প নামের এক প্রতিষ্ঠান প্রজেক্টের গৃহ নির্মাণে দেশ বিদেশ থেকে সংগ্রহ কারা ১ লাখ ৫০ হাজার ১৩০ টাকা প্রদান করেছে।
মানব সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপনকারী বিদেশী চিরকুমার এ চিকিৎসককে নিয়ে গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়েছে বহুবার। বিটিভিতে হানিফ সংকেতের জনপ্রিয় “ইত্যাদি” অনুষ্ঠানে বেকারকে নিয়ে প্রতিবেদন প্রকাশে বিশ্বে সাড়া পড়ে গিয়েছিল। এই বেকারের মৃত্যুতে মধুপুরের এ এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। অনেকে তাঁর মতো মানব দরদী মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মন্তব্য করেন। বেকারের জীবন থেকে শিক্ষা নিয়ে চিকিৎসকসহ সবাইকে দেশ প্রেমে উদ্ধুদ্ধ হওয়া উচিত বলেও অনেকের মন্তব্য। প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বাস্থ্য সেবা কেন্দ্রটি ডা. বেকারের আতœার শান্তি কামনা কওে বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন। ঢাকার টঙ্গি এলাকার সপ্পোরো ডেন্টাল ও জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ২ সেপ্টেম্বর শুক্রবার ফ্রি ডেন্টাল ক্যাম্প পরিচালনা করবে। হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে ডা. বেকারের মৃত্যুবার্ষিকীতে কাইলাকুড়ি স্বাস্থ্য সেবা কেন্দ্রে অসহায়দের ডেন্টাল সেবায় শুক্রবার ১০/১২ জনের একটি টিম সারাদিন কাজ করবে বলে জানিয়েছেন।
বেকারের সংক্ষিপ্ত জীবন- ১৯৪১ সালে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিন্টনে এড্রিক বেকারের জন্ম। তার বাবা ছিলেন পরিসংখ্যানবিদ। মা বেট্রি বেকার শিক্ষক। চার ভাই, দুই বোনের মধ্যে দ্বিতীয় এড্রিক ডুনিডেন শহরের ওটাগো মেডিকেল কলেজ থেকে ১৯৬৫ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরে ওয়েলিন্টনে ইন্টার্নি শেষে নিউজিল্যান্ড সরকারের সার্জিক্যাল টিমে যোগ দিয়ে চলে যান যুদ্ধবিধ্বস্থ ভিয়েতনামে। সেখানে কাজ করেন ’৭৫ সাল পর্যন্ত। মাঝে অষ্ট্রেলিয়া, ইংল্যান্ডে পোস্ট গ্রাজুয়েশন কোর্স করেন ট্রপিক্যাল মেডিসিন, গাইনী, শিশুস্বাস্থ্য বিষয়ে। ’৭৬ সালে পাপুয়া নিউগিনি ও জাম্বিয়ায় যান। কিন্তু কোথাও মন টেকেনি তার। এরই মধ্যে জন্ডিসে আক্রান্ত হয়ে চলে যান যুক্তরাজ্যে। এক বছর পর সুস্থ্য হয়ে ’৭৯ সালে চলে আসেন বাংলাদেশে। এদেশে এসে এড্রিক বেকার প্রথমে মেহেরপুর মিশন হাসপাতালে প্রায় দু’বছর ও পরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৮ মাস কাজ করেন। পরে চলে আসেন মধুপুরে। আমৃত্যু তিঁনি মধুপুরের গভীর বনে হাতে গড়া স্বাস্থ্য পরিচর্চা কেন্দ্র তথা হাসপাতালেই ছিলেন।




