মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী মোঃ ইউনুচ আলী মৃধা বাড়ীর সামনে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়ক এবার গড়াই ও মধুমতি নদীর পানি বৃদ্ধির করাল গ্রাসে ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায়ই বন্ধ হওয়ার পথে। সেটা সরকারী উদ্দ্যোগে যাতায়াতের ব্যবস্থা করা হয়।
আবার পানির টানে ভেঙ্গে যাতায়াতের ব্যবস্থা বন্ধ হওয়ার পথে। তাই মানুষের যাতায়াতের চরম সমস্যা হওয়ার পরিপেক্ষিতে কামারখালী ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত ইউ.পি. মহিলা সদস্য এবং আগামী নির্বাচনের মহিলা সদস্য প্রার্থী মোছাঃ সালেহা আজিজ তার নিজ উদ্দ্যোগে ব্যক্তিগত অর্থায়নে সাময়িক ভাবে কাঠ ও বাঁশ এবং অন্যান্য সামগ্রী দিয়ে হালকা যানবাহন ও মানুষের চলাচলের ব্যবস্থা করে দিলেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় ভ্যানগাড়ী এবং মানুষ এই পথ দিয়ে চলাচল করছে। সেই জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থী । যাতে তিনি আগামীতে নির্বাচনে জনগনের ভোটে ইউ.পি. সদস্য পদে বিজয়ী হয়ে সরকারী সাহায্যে জনগনের উন্নয়ন ও খেদমত করতে পারেন এই প্রত্যাশা কামনা করেন।




