গত ২৪ ঘণ্টায় করোনার সর্বশেষ প্রতিবেদন

গত ২৪ ঘণ্টায় করোনার সর্বশেষ প্রতিবেদন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১,২৭৮ জন। মারা গেছেন ১৭ জন ।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মধ্যে পুরুষ নয়জন ও নারী আটজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৪৭৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ৭৫ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৫৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৮৯ হাজার ৯১২ জন।

এখন পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২২২ জন (৭৭ দশমিক ০৯ শতাংশ) ও নারী এক হাজার ২৫৫ জন (২২ দশমিক ৯১ শতাংশ)।

৮ অক্টোবর (বৃহস্পতিবার) করোনায় আক্রান্ত হন  শনাক্ত ১২৭৮, মারা যান  ১৭ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।