রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাঁর কাতার সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী।

সফলভাবে দুই মেয়াদ সম্পন্ন করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে ধন্যবাদ জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারে অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

ইফতারের আগে, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।