গতানুগতিক শিক্ষাক্রমের পরিবর্তে দক্ষতানির্ভর ও অংশগ্রহণভিত্তিক শিক্ষাক্রম চালু করেছে সরকার -শিক্ষামন্ত্রী

গতানুগতিক শিক্ষাক্রমের পরিবর্তে দক্ষতানির্ভর ও অংশগ্রহণভিত্তিক শিক্ষাক্রম চালু করেছে সরকার -শিক্ষামন্ত্রী

গতানুগতিক শিক্ষাক্রমের পরিবর্তে একটি দক্ষতানির্ভর ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ভিত্তিক শিক্ষাক্রম চালু করেছে বর্তমান সরকার। নতুন শিক্ষাক্রম দেশীয় ও আন্তর্জাতিক বাজার চাহিদা পূরণ করে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এশীয় অঞ্চলের দেশগুলোর শিক্ষণ-শিখন অভিজ্ঞতা বিনিময় করতে এডিবি ভূমিকা রাখতে পারে। বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ জাতীয় সংসদ সচিবালয়ে বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর Takeo Konishi এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

সাক্ষাৎকালে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদল বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার মান উন্নয়নে অধিক সহযোগিতার আশ্বাস দেন।

এডিবির পক্ষ থেকে বলা হয়, কারিগরি ও সাধারণ ধারার মধ্যে কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের পাশে থাকবে। এডিবি’র কান্ট্রি ডাইরেক্টর বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় মানব পুঁজিকে মানবসম্পদে রূপান্তর করতে নতুন শিক্ষাক্রম সহায়ক হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।