× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

পি আই ডি

গণ-অভ্যুত্থানে আহতদের ভয়ংকর অভিজ্ঞতা প্রদর্শন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এলইডি স্ক্রীনে প্রদর্শন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

১৫ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া’। কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-২ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সকল মন্ত্রণালয়/বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

এদিনে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ও সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলন চলচ্চিত্র প্রদর্শন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..