× Banner
সর্বশেষ
শপথ করি যেন আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয় – প্রধানমন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি আর সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত -ধর্মমন্ত্রী পাইকগাছা পৌরসভায় নোনা পানি উত্তোলন বন্ধে আইনজীবী এফএমএ রাজ্জাক’র সংবাদ সম্মেলন যমুনা ত্যাগ করে নিজ বাসভবনে উঠেছেন ডঃ মুহাম্মদ ইউনূস আয়াতোল্লা আলি খামেনেইয়ের বাড়িটি ভস্মীভূত ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা – সড়ক ও সেতু মন্ত্রী ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মাহে রমজান ব্যাপী ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের সাফল্যের কার্যক্রম ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখান থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিআইডি

গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে সরকার- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
সভ্যতার উপর আক্রমণ

যেকোনো গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে সরকার বিবেচনা করে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ কাওরানবাজারে দৈনিক প্রথম আলো’র অফিস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন উপস্থিত ছিলেন।

প্রথম আলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেন, কাছে থেকে এ ধ্বংসযজ্ঞ দেখে এর সাথে যে সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে তা বেরিয়ে পড়েছে।

তিনি বলেন, এ ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায় সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।

তথ্যমন্ত্রী বলেন, কোনো অপরাধ তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিকভাবেই হোক বা যত সময়ের ব্যবধানেই হোক, তা জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতেই হবে।

তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

প্রথম আলো পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..