× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

গণতান্ত্রিক নির্বাচনে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই -ম্যাথু মিলার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
সহিংসতার কোনো স্থান নেই

গণতান্ত্রিক নির্বাচনে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো। সহিংসতার যেকোনো ঘটনা পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত এবং সহিংসতার জন্য অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহ দেই। বলেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার।

সোমবার (১৭ জুলাই) ওয়াশিংটনের হোয়াইট হাউসে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে জ্যাকসন হাইটসে হেনস্তা করার ঘটনায় অভিযুক্তের গ্রামের বাড়িতে হামলা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাওয়ায় উত্তরে মিলার বলেন, আমি আবারও শুধু বলবো যে ধরনের সহিংসতা আপনি উল্লেখ করেছেন গণতান্ত্রিক নির্বাচনে কোনো স্থান নেই।

উল্লেখ্য, সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা।


এ ক্যটাগরির আরো খবর..