× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

পিআইডি

গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে- সৈয়দা রিজওয়ানা হাসান

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সন্দেহ আর নেতিবাচকতার মধ্যে থেকে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সমাজ পরিবর্তন করতে হলে  ইতিবাচক ও বিশ্বস্ত  হতে হবে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।

আজ (২২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দৈনিক বাংলাদেশ সমাচার এর ১০ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা।

এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হওয়া নতুন বাংলাদেশে সবাই বৈষম্যহীন দেশ প্রত্যাশা করছে। তিনি বলেন পরিবর্তনের জন্য প্রথমে নিজেকে বদলাতে হবে। চিন্তা, মনন ও কাজে পরিবর্তন আনতে হবে।

দৈনিক বাংলাদেশ সমাচার এর সম্পাদক ড. খান আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলভার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ সেলিম, সী শেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আমান উল্ল্যাহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..