বেনাপোল প্রতিনিধি: মাদক ও জঙ্গীর প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার ,মাদক একেবারে নয় , খেলাধুলায় মিলবে জয়,থামাতে হবে মাদক পেশা বাচবে তবে মরন নেশা এ স্লোগানকে সামনে রেখে বেনাপোল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে শুক্রবার বেলা ১০ টার সময় মাদক ও জঙ্গী মুক্ত বেনাপোল প্রতিষ্ঠার লক্ষে বেনাপোল পোর্ট থানা আয়োজিত বিশাল এক মাদক বিরোধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদক ও জঙ্গী মুক্ত সমাবেশে প্রধান অতিথী খুলনা পুলিশ রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান (বিপিএম পিপিএম)বলেন কোন গডফাদারের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা করা যাবে না। সংসার চালানোর জন্য অনেক ভাল পথ আছে যারা মাদক ব্যবসা করে কোটি কোটি টাকা উপর্জন করছেন তারা এ অবৈধ ব্যবসা থেকে সরে এসে ভাল পথে উপার্জন করুন।আজ মাদকের ছোবলে আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েরা ধীরে ধীরে বিপথগামি হচ্ছে সে দিকে পুলিশ সহ দেশের জনপ্রতিনিধি শুশিল সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন আমারা মাদক ও জঙ্গী কেন প্রতিরোধ করতে পারব না। আমরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জয়ী হয়েছি।১৯৭১ সালে পাকিস্থান হানাদার বাহিনীকে পরাজিত করে সোনার বাংলা প্রতিষ্ঠিত করেছি। পৃথিবীর মানচিত্রে কোন জাতীর নামের আগে বীর লেখা হয় না। একটি রাষ্ট্র শুধু সে উপাধি পেয়েছে সেটা বাঙ্গালী জাতী। আমাদের পৃথিবীর ইতিহাসে নাম লেখা আছে বীর বাঙ্গালী।
যশোর জেলা পুলিশ সুপারের মাদকের বিরুদ্ধে জনসচেতনা গড়ে তোলার লক্ষে ১০০ দিনের কর্মসুচিতে বেনাপোল পোর্ট থানা আয়োজিত মাদক মুক্ত করতে বেনাপোল হাইস্কুল মাঠে যশোর পুলিশ সুপার আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান (বিপিএম. পিপিএম) বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন সাধারন সম্পাদক আজিবার রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান। সমাবেশে পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যদের পাশাপাশি রাজনীতিক, সমাজকর্মী, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।