× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

খ্রীষ্টিয়ান ধর্মের ৩ জন আজীবন ব্রত ও ২জন ১ম সন্ন্যাস ব্রত গ্রহণ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে খ্রীষ্টিয়ান ধর্মের শান্তি রাণী সিস্টার সংঘের ৩জন সিস্টার আজীবন ব্রত ও ২জন সিস্টার ১ম সন্ন্যাস ব্রত গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় দিনাজপুরের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল গির্জায় পবিত্র খ্রীষ্টযাগ যা বিশেষ প্রার্থনা হিসেবে বোঝায় এর মাধ্যমে আজিবন ব্রত ৩ জন সিস্টার তানিয়া পাঙ্কলিনা গমেজ সিআইসি, সিস্টার জারমানা খালকো সিআইসি ও সিস্টার শশী ক্লারা রোজারিও সিআইসি এবং ২জন ১ম সন্ন্যাস গ্রহণকারী ব্রত সিস্টার সারা বাস্কে সিআইসি ও সিস্টার শিখা শিশিলিয়া সরেন সিআইসি’দের নিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকল অনুষ্ঠানের মধ্যে বিশেষ প্রার্থনা শেষে সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে আজীবন ও প্রথম সন্ন্যাস ব্রত গ্রহণ দিনটি উদযাপন করা হয়।

পবিত্র খ্রীষ্টযাগ পরিচালনা করেন দিনাজপুর খ্রীষ্টিয় ধর্মের ধর্মপ্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিশপ ও বাংলাদেশ কারিতাস এর প্রেসিডেন্ট ড. জের্ভাস রোজারিও, শান্তি রাণী সিস্টার’স সংঘের সুপেরিয়র জেনারেল সিস্টার রেবেকা কিসপট্টা সিআইসি এবং রংপুর বিভঅগের বিভিন্ন জেলার গির্জা সমূহের জাযগ পুরোহিতগণ। সন্ন্যাসব্রত বলতে নিজেকে যীশু উপর উৎস্বর্গ করে দেওয়া এবং আজীবন ব্রত বলতে যীশু’র উপর নিজেকে আজীবনের জন্য উৎস্বর্গ করে দিয়ে ধর্ম প্রচার কাজে নিয়োজিত রাখা। অন্ধকারাচ্ছন্ন জায়গা আলোকিত করতে নিজেকে তৈরী করে এই মহৎ কাজে প্রেরণা জোগানোই হচ্ছে ব্রত গ্রহণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

উল্লেখ্য, প্রতি বছর ৬ জানুয়ারী জাকজমকভাবে দিনব্যাপী বিশেষ প্রার্থনা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জনের ব্রত গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ৬ জানুয়ারী সোমবার দিনাজপুরে সন্ন্যাস ব্রত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..