× Banner
সর্বশেষ
ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী

খুলনা ডিআইজির মাগুরায় পূজা মন্ডপ পরিদর্শন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান সোমবার রাতে আকস্মিকভাবে মাগুরা জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। তিনি খুলনা থেকে বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে রাত ১০ টায় মাগুরা এসে পৌঁছান। এরপর সারারাত মাগুরা সদর ও শালিখা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

তিনি প্রতিটি মন্দিরের নিরাপত্তা তদারকিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। পূজা মন্দির পরিদর্শকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারী পুরিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. সনজিৎ কুমার বিশ্বাস, পৌর সভাপতি পিকে ঘোষ, সদরের সাধারণ সম্পাদক পার্থ সারথী বিশ্বাস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..