× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

খুলনায় ১৩শ নিম্ন আয়ের মানুষ পেলেন খাদ্যসহায়তা -মেয়র

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Talukder-Abdul-khaleque.jpg

       খুলনার খালিশপুর নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড চত্ত্বরে আজ ১৩ নম্বর ওয়ার্ডে দুইশত জন করোনায় কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

    নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে বিতরণ করা ত্রাণসমগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, এক কেজি পোলাউর চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, সাবান দুইটি, সেমাই এক প্যাকেট, এক কেজি লবণ ও গুড়া দুধ ২৫০ গ্রাম।

       প্রধান অতিথি সিটি মেয়র বলেন, করোনার শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সাহায্য করছেন। করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতি উত্তরণে সরকার সার্বক্ষণিক তৎপর রয়েছে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। করোনা মহামারিতে বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। করোনা প্রতিরোধে প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য সবাইকে আহবান জানান সিটি মেয়র।

    তিনি ৭, ৮, ১০, ১১, ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডের প্রায় এক হাজার একশত কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

       পরে সিটি মেয়র নগর ভবন চত্ত্বরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ৯৩ জন শিশুর মাঝে শিশুখাদ্য বিতরণ করেন। শিশু খাদ্যের মধ্যে ছিলো মাথাপিছু ৩০টি ডিম, এক লিটার সয়াবিন তেল, চিনি ৫০০ গ্রাম ও সুজি ৫০০ গ্রাম।


এ ক্যটাগরির আরো খবর..