× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

খুলনার মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত করলেন হাইকোট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

খুলনা প্রতিনিধিঃ খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র মনিরুজ্জামান মনিরের বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে  মেয়র হিসেবে তাঁর দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না। আদালত একই সঙ্গে মনিরুজ্জামানের বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

সরকারি আদেশ স্থগিত চেয়ে মেয়র মনিরুজ্জামানের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে মনিরুজ্জামানের পক্ষে  ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

মনিরুজ্জামানের আইনজীবী জানান, হয়রানির উদ্দেশ্যে রাজনৈতিকভাবে মামলাগুলো করা হয়েছে। একজন নির্বাচিত মেয়রকে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজনৈতিক কারণেই বরখাস্ত করেছে। হাইকোর্টের এ আদেশের ফলে মনিরুজ্জামানের মেয়রের দায়িত্ব পালনে আর বাধা থাকল না।

হরতাল ও নাশকতায় করা দুই মামলায় মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত বছরের ২ নভেম্বর তাঁকে মেয়রের পদ থেকে বরখাস্তের চিঠি ইস্যু করে। পরে এই সরকারি সিদ্ধান্তের বিষয়ে হাইকোর্ট আবেদন করেন মনিরুজ্জামান। শুনানি শেষে হাইকোর্ট আজ বরখাস্তের আদেশ স্থগিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..