করোনায় মারা গেলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব) খালেদ আখতার

হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব) খালেদ আখতার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজর অব খালেদ আখতার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক যাবত সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।