জনশক্তি ও পণ্য রপ্তানির সুযোগকে কাজে লাগাতে রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতি নির্দেশ

জনশক্তি ও পণ্য রপ্তানির সুযোগকে কাজে লাগাতে রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতি নির্দেশ

লিবিয়ায় বাংলাদেশের জনশক্তি ও পণ্য রপ্তানির সুযোগকে কাজে লাগাতে রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ ও প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করা আহ্বান জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

আজ দুপুরে বঙ্গভবনে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, “রাষ্ট্রপতি বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতসমূহ লিবিয়ার বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার আহ্বান জানান।”

রাষ্ট্রপ্রধান পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের সফর বিনিময়ের ওপর  গুরুত্বারোপ করেন । এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ  উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।