× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

খালেদা জিয়ার শোক আয়েশা বেগমের মৃত্যুতে

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক প্রাক্তন সাংসদ নজরুল ইসলাম মঞ্জুর মা আয়েশা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার রাত ১১টায় বার্ধক্যজনিত কারণে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শনিবার শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘আয়েশা বেগম তার সন্তানদের গভীর মাতৃস্নেহে সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি এলাকায় একজন ধর্মপ্রাণ নারী হিসেবে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। আয়েশা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত।’

খালেদা জিয়া আয়েশা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহানুভুতি ও সমবেদনা জানান।

অপর এক শোকবাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আয়েশা বেগমের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..