খালেদা জিয়াকে সাজা দিতেই প্রধান বিচারপতিকে অপসারণ

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার জন্যই প্রধান বিচারপতিকে অপসারণ করা হয়েছে কি না সেই প্রশ্ন রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জান দুদু। তিনি বলেন, ‘আর এ কারণেই যারা সরকারের অনুগত তাদের প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে?’

বুধবার বি‌কে‌লে ঢাকা রিপোর্টার্স ইউনিটিরর সাগর-রুনি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের শিল্পাঞ্চল ও তেজগাঁও থানা জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক কর্মী সম্মেলনে বিএনপির এই নেতা এসব কথা বলেন।

‘খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আদালতে বিচার হয়নি, কোনোভাবেও প্রমাণিত হয়নি তারপরও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন মন্তব্য করেন। আসলে তিনি (প্রধানমন্ত্রী) নিজেই তাকে সাজা দিতে চান। আর তাই পারলে সপ্তাহের প্রতিদিনই তাকে(খালেদা জিয়া) আদলতে বসিয়ে রাখতেন।’

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ প্রসঙ্গ টেনে সাবেক এই ছাত্র নেতা বলেন, ‘বিএনপির সমাবেশের কারণে সরকার রাস্তাঘাটে গাড়ি শূন্য করে দিয়েছিল তারপরও মানুষ পায়ে হেটে সমাবেশে যোগ দিয়েছে। যারা সমাবেশে পৌছাতে পারেনি তারা রাস্তায় ছিল সেদিন পুরো ঢাকা শহরটাই ছিল বিএনপির। আর আওয়ামী লীগের সমাবেশে স্কুল, কলেজ সব বন্ধ করেও গাড়ি দিয়ে টাকা দিয়ে লোক ভারা করলেও মাঠের এক কোনাও ভরে না।’

সমাবেশে বেগম খালেদা জিয়া বলেছেন, ‘জীবনের শেষ মুহূর্তে দেশে আবারও গণতন্ত্রের শাসন দেখতে চাই। আর এই শাসন প্রতিষ্ঠায় খালেদা জিয়া যে লড়াইয়ের ডাক দিয়েছেন সেই লড়াইয়ে পুরুষদের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিটি কর্মীই সমান সৈনিক বলেও মন্তব্য করেন তিনি।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমিনা খাতুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।