× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

খালেদার নাইকো দুর্নীতির মামলায় পরবর্তী চার্জ শুনানী ৪ ফেব্রুয়ারী

admin
হালনাগাদ: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ বিএনপির চেয়ারপারসান খালেদা জিয়ার নাইকো দুর্নীতির মামলায় পরবর্তী চার্জগঠনের শুনানির দিন আগামী ৪ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। সাবেক এ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সোমবার আংশিক চার্জ গঠনের শুনানির পর ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ তারিখ দিন ঠিক করেন।

পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত বিশেষ আদালতের এজলাসে এদিন দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা ২৭ মিনিটের দিকে খালেদা জিয়াকে হুইল চেয়ারে আদালতে হাজির করা হয়। ওই সময় তার সঙ্গে গৃহকর্মী ফাতেমাও ছিলেন।

তিনি আদালত কক্ষে প্রবেশের ৩ মিনিট পর বিচারক এজলাসে উঠলে মামলার কার্যক্রম শুরু হয়। প্রথমে আসামী ব্যারিষ্টার মাওদুদ আহমদ নিজের অব্যাহতির আবেদনে শুনানিতে গত ৩ ও ১৩ জানুয়ারীর ধারাবাহিকতায় শুনানি শুরু করেন। তিনি এদিন চার্জশিট দেখে দেখে পড়তে থাকেন। বেলা ১টা ২০ মিটিন পর্যন্ত তিনি তা অব্যাহত রেখে পরবর্তী তারিখে বাকী অংশ শুনানি করবেন বলে আদালতকে জানান। আদালত তা মঞ্জুর করেন। তিনি চার্জশিট পড়ার সময় তার বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেন।

মওদুদ আহমদের পর আসামী সাবেক সচিব শহীদুল ইসলামের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান অব্যাহতির আবেদনের শুনানী করেন। তিনি বেলা ১টা ৫৫ সিনিট পর্যন্ত শুনানির পর বাকী আংশ পরবর্তী ধার্য তারিখে করবেন বলে জানান। শুনানিতে তার আসামী কর্তৃক কৃতকর্ম গুডফেইথে করেছেন মর্মে উল্লেখ করেন। তিনি পরবর্তী ধার্য তারিখে একই অভিযোগের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা হাইকোর্ট কর্তৃক বাতিল করার বিষয়ে শুনানী করবেন বলেও জানান। শুনানীকালে খালেদা জিয়া হুইল চেয়ারেই বসে ছিলেন।

তিনি এদিন কোন কথা বলেননি। তবে একাধিক আইনজীবীকে তার সঙ্গে মামলার শুনানী চলাকালীন কথা বলতে দেখা যায়। এদিন তার আইনজীবীদের মধ্যে আব্দুর রেজ্জাক খান, এজে মোহাম্মাদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, মাসুদ আহমদ তালুকদার, বোরহান উদ্দিন, ইকবাল হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিয়ে মামলাটিতে সাবেক এ প্রধানমন্ত্রীর উপস্থিতে ৫টি ধার্য তারিখ চার্জগঠনের শুনানি অনুষ্ঠিত হলো। তবে মামলাটিতে এখনো খালেদা জিয়ার পক্ষে শুনানী অনুষ্ঠিত হয়নি। মামলার অপর আসামীরা হলেন, বিতর্কিত ব্যবসায়ী তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একে এম মোশাররফ হোসেন ও সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম), জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, তখনকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক।

২০০৭ সালের ৯ ডিসেম্বর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটের বৈধতা চ্যলেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রীট আবেদন করলে ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে রুল জারী করেন। ২০১৫ সালের ১৮ জুন হাইকোর্ট রুল ডিচার্জ করে স্থাগিতাদেশ প্রত্যাহার করেন। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ অভিযোগে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..