× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

খালেদাকে আইনি নোটিশ পাঠালো এক আইনজীবী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। তার বিরুদ্ধে অভিযোগ মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এবং বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য রাখা।

গতকাল বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহেদি রেজিস্ট্রার ডাকযোগে এই নোটিশ পাঠান।

নোটিশে আগামী সাতদিনের মধ্যে খালেদা জিয়াকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমতা প্রার্থনার দাবি জানানো হয়েছে। যদি তা না করা হয় তবে তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করা হবে।

নোটিশে বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে’-খালেদা জিয়ার এই ধরনের বক্তব্য থেকে জানা গেছে, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয়। তারা শধু মুক্তিযোদ্ধার কথা বলে, তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নেই। যারা আছেন তারা সবাই ভুয়া। তাদের দেশের প্রতি কোনো মায়া নেই।

প্রকাশিত প্রতিবেদন বঙ্গবন্ধুর নাম না উল্লেখ করেই খালেদা জিয়া আরও বলেছেন, তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ চাননি।

নোটিশে বলা হয়, শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে খালেদা জিয়া ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের আর্দশকে ভুলুণ্ঠিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..