× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

খাবারের আগে পানি পান শরীরের ওজন কমাতে পারে

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: অনেকে ডায়েট করেন আবার অনেকে জিমে গিয়ে ঘাম ঝরান শরীরের মেদ। সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ওজন কমানোর সবচেয়ে সহজ একটি পদ্ধতির কথা বলেছেন। তা হচ্ছে, পানি পান।

গবেষকরা বলেছেন, খাবার গ্রহণের আগে পানি পান শরীরের ওজন কমাতে পারে। কারণ পানি পেটের জায়গা দখল করে নেয়। ফলে শরীরে অতিরিক্ত খাবার গ্রহণ রোধ হয়।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, যারা প্রতি বেলায় খাবার গ্রহণের ৩০ মিনিট আগে পর্যাপ্ত পানি পান করেন, তাদের তিন মাসের মধ্যে আড়াই থেকে তিন কেজি ওজন কমে।

৮৪ জনের (৫৪ জন নারী এবং ৩০ জন পুরুষ) ওপর এই গবেষণা চালানো হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের বয়স উল্লেখ করা না হলেও তাদের গড় বয়স ৫৬ বলে জানানো হয়েছে।

গবেষণায় অংশগ্রহণকারীদের অর্ধেক খাবার গ্রহণের ৩০ মিনিট আগে ৪৫০ মিলি. সাধারণ পানি পান করেন। বাকি অর্ধেক খাবার গ্রহণের আগে পানি পান করেনি।

গবেষণায় অংশগ্রহণকারীরা কী পরিমাণ পানি পান করেছিল তা বুঝার জন্য তাদের প্রস্রাবের পরিমাণ সংগ্রহ করা হয়েছিল।

দুটি গ্রুপেরই ওজন এক থেকে পাঁচ কেজি পর্যন্ত কমেছিল। এ রকম কেন হয়েছিল তা গবেষকরা বলেননি। তবে আরও কিছু গবেষণায় দেখা যায়, আচরণগত পরিবর্তনের কারণে এ রকম হতে পারে।

তবে যারা খাবারের আগে পানি পান করেছেন অন্যদের চেয়ে তাদের এক কেজি বেশি ওজন কমেছিল।

গবেষকরা বলেছেন, পানি খেয়ে ওজন কমাতে চাইলে শরীরে ক্যালোরি গ্রহণের মাত্রা স্বাভাবিক রাখতে হবে। যারা অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করেন তাদের খাবারের আগে পানি পান করেও ওজন কমার সম্ভাবনা কম।


এ ক্যটাগরির আরো খবর..