প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় ও দিনমজুরদের বাড়ী খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি -ইসরাফিল আলম এমপি

ওমর ফারুক, নওগাঁ(আত্রাই-রাণীনগর)প্রতিনিধিঃ-  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সর্বাত্মকভাবে খাদ্য সহায়তা দিনমজুরদের বাড়ী স্বেচ্ছাসেবকদের দিয়ে পোঁছে দিচ্ছি। বলেছেন নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি।

তিনি বলেন-আমার সম্মানিত নির্বাচনী এলাকার ভাইবোনেরা, ঘর থেকে দয়া করে বের হবেন না। যদি ঘরে খাবার না থাকে অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন, আমাদের কাছে তথ্য প্রেরণ করুন আমরা আপনার ঘরে মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সার্বিকভাবে প্রস্তুত রয়েছি।

এমপি ইসরাফিল বলেন-ইতিমধ্যে আমার নির্বাচনী নওগাঁ -০৬(আত্রাই রাণীনগর) এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মাঠ প্রশাসন থেকে যারা সরাসরি জনগণের মুখোমুখি হয়ে কাজ করবে তাদের জন্য ৫০০ পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট দেয়া হলো। চাল ডাল আলু লবণ তেল মরিচ ওসমান সহ একটি মানবিক সাহায্য কর্মসূচির আওতায় ফ্যামিলি প্যাকেট প্রস্তূত ও সরবরাহ শুরু হয়ে গেছে। আমরা উপজেলা প্রশাসন এর সাথে সমন্বয় করে দলীয় এবং স্থানীয় স্বেচ্ছাসেবক কর্মীর সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করে যাচ্ছি।

তিনি আরও বলেন যারা লকডাউন প্রতিপালন করে ঘরে থেকেই তাদের খাদ্য সঙ্কটের কথা আমাদের কাছে মোবাইলে বা এসএমএসের মাধ্যমে জানাবেন তাদের কাছে দ্রুত এই মানবিক খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হবে। তাই দয়াকরে লকডাউন ভেঙ্গে ঘর থেকে বের হয়ে আমাদের সাথে সরাসরি কেউ যোগাযোগের চেষ্টা করবেন না। কারণ মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত এবং আপনার ঘরে মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।