কামরুজ্জামান শাহীন, ভোলা॥ করোনা সংকট মোবাবেলায় ভোলার লালমোহনে অসহায়,হতদ্ররিদ্র,শ্রমজীবি অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের মধ্যে ভাসমান বেদে পল্লীর মানুষগুলোর অবস্থা বেশি খারাপ।
এ বিষয়টি বিবেচনা করে বেদে পল্লীর ঘরে ঘরে নিজ উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো. রাসেলুর রহমান।
সোমবার লালমোহন পৌর শহরের কলেজপাড়ায় বসবাসরত অর্ধশতাধিক বেদে পরিবারের মাঝে তিনি ত্রান সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি প্রতি বেদে পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মশুরি ডাল ও দু’টি করে সাবান বিতরণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ঢাকা বলেন, করোনা পরিস্থিত মোকাবেলায় সরকারের নির্দেশ মেনে অনেক মানুষ ঘরে রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। লালমোহনে বেদে পরিবার রয়েছে অর্ধশতাধিক। তারা সবাই কর্মহীন হয়ে নিজের ঘরে অবস্থান করছে। তাই আমি সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি। আশা করছি এতে করে এই বেদে পরিবারগুলো কয়েকদিনের জন্য খাবারের চিন্তা করতে হবে না।
খেটে খাওয়া মানুষকে সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।



