× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

খাদ্য গুদামে ধান ক্রয়ে কৃষকের মুখে হাসি

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০১৬

প্রবীর বিশ্বাস ননীঃ সরকারী সিদ্ধান্তে বরিশালের আগৈলঝাড়ায় খাদ্য গুদামে ধান ক্রয় শুরু হওয়ায় কিছুটা হলেও কৃষকের মুখে হাসি ফুটেছে। গত ১৬ মে থেকে ধান ক্রয় শুরু  হয়েছে, চলবে ৫ জুন পর্যন্ত। বরিবার পর্যন্ত ৮৮ মেঃ টন ধান খাদ্য গুদামে ক্রয় করা হয়েছে।

সরকারী নিতিমালায় প্রতিকেজি ধান ২৩ টাকা দরে ১৬৫৮ মেঃ টন ধান আগৈলঝাড়া খাদ্য গুদামে ক্রয় করা হবে বলে জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন। ফরিয়া-বেপারীদের মাধ্যমে ধান না দিয়ে সরাসরি কৃষকদের খাদ্য গুদামে ধান নিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন। হাট-বাজারে ধানের দাম কম থাকায় এক শ্রেনীর বেপারী-ফরিয়ারা প্রসাশনকে ভিন্নভাবে ম্যানেজ করে কৃষকদের কাছ থেকে কম মূল্যে ধান কিনে বেশি দামে খাদ্য গুদামে বিক্রয় করার তোরজোড় শুরু করেছে বলে একটি সূত্র থেকে জানাযায়।

বর্তমানে উপজেলার বিভিন্ন হাট-বাজারে বোরো মোটা জাতের ধান ৪৭৫-৫০০ টাকা, চিকন ৫০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। খাদ্য গুদামে দাম ভাল পাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানের কৃষকরা ধান নিয়ে খাদ্য গুদামে বিক্রি করছে।

উপজেলার রত্নপুর ইউনিয়নের নিভর্শা বল্লব, সরবাড়ির বিরেন হালদার, বাকালের রফিকুল ইসলাম, মোল্লাপাড়ার মনোতোষসহ খাদ্য গুদামে ধান বিক্রি করতে আসা কৃষকদের সাথে কথা বললে তারা জানান সরকারে এই ধান ক্রয়ের সিদ্ধান্ত যেন চলমান থাকে।


এ ক্যটাগরির আরো খবর..