× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খাদ্য উৎপাদন ও খাদ্য ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে।খাদ্য কেবল করপোরেট স্বার্থে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তিনি বলেন, খাদ্য আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি উৎপাদকদের সম্মানিত করার পাশাপাশি সংস্কৃতিকে উদযাপন করে, যা ক্রমাগত বিকশিত হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় Taste Asia Festival Roadshow-এর অংশ হিসেবে ঢাকার গুলশানের এক হোটেলে অনুষ্ঠিত“Uniting Asia Through Food, Tourism, Trade and Culture” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এশীয় দেশগুলোর মধ্যে সংস্কৃতি ও ঐতিহ্যের বিনিময়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খাদ্য শুধু বিনোদনের উপকরণ নয়, এটি ঐতিহ্য ও আঞ্চলিক বন্ধনকে আরও দৃঢ় করে। আজকের বিশ্বায়নের যুগে ইন্দোনেশীয়, ফিলিপিনো, মালয়েশিয়ান ও চীনা খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশের খাবারও বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার এবং নিজস্ব ব্র্যান্ড পরিচিতি গড়ার বিপুল সম্ভাবনা রয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান এশিয়ার বহুমাত্রিক রান্নাশৈলীর বৈচিত্র্য উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, “খাদ্য মানুষের মধ্যে সংযোগ ঘটায়, সংলাপের ক্ষেত্র তৈরি করে এবং ঐক্য জোরদার করে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইনগলেট, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং খ্যাতিমান সেলিব্রিটি শেফ টমি মিয়া এমবিইসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..