× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

খাদ্যে বিষক্রিয়ায় ৭ ম্যাজিস্ট্রেট হাসপাতালে

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসনিক একাডেমি ভবনে দুপুরের খাবার খেয়ে খাদ্য বিষক্রিয়ার শিকার সাত ম্যাজিস্ট্রেটসহ ১২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। দেশের বিভিন্ন জেলা থেকে বিসিএস প্রশাসনিক একাডেমিতে প্রশিক্ষণ নিতে এসেছেন অনেক ম্যাজিস্ট্রেট। দুপুরে খাবার খাওয়ার পর সাত ম্যাজিস্ট্রেট ও পাঁচ কর্মচারী অসুস্থবোধ করেন।

ঢামেকে ভর্তি হওয়া ম্যাজিস্ট্রেটরা হলেন— রুমানা (৩২), রুমা (৩০), মওদুদ আহমেদ (৩২), আল-আমীন (৩০), অরবিন্দ (৩০), গিয়াসউদ্দিন (৩২), কবির হোসেন (৩৪)। কর্মচারীরা হলেন— জাকির হোসেন (৪০), ইয়াকুব আলী (৫৫), আব্দুল আউয়াল (৪৫), আলমগীর হোসেন (২৬), মন্টু মিয়া (৫৪)। তারা সবাই মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন।

ঢামেকের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজ আহমেদ বলেন, ‘উনাদের বক্তব্য অনুযায়ী খাদ্য বিষক্রিয়ায় কারও পেটে ব্যথা, কারও বমি হয়েছে। অসুস্থ অবস্থায় তাদের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। এ ব্যাপারে জিজ্ঞাসা করতে চাইলে হাসপাতালে ভর্তি হওয়া ম্যাজিস্ট্রেটরা তাদের কক্ষে প্রবেশের অনুমতি দেননি।


এ ক্যটাগরির আরো খবর..