× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কেন্দ্র দখল, জাল ভোট

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

গাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা দখল করে ব্যাপক জাল ভোট প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি ব্যালট ছিনতাই ও বিএনপি প্রার্থীর বাদশা মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা মোট ৫ বা-িল ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এর মধ্যে দুই বা-িল ব্যালট পেপারে জাল ভোট মেরে বক্সে ঢুকাতে সম্ভব হয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা। সাংবাদিকদের উপস্থিতির কারণে বাক্সে না ঢুকিয়ে অবশিষ্ট তিন বা-িল ব্যালট নিয়ে যায় তারা। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর ওপর এ সময় হামলা হয়।

ওই কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তা মো. সেলিমের বিরুদ্ধে সাংবাদিকদের ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে গণমাধ্যমকর্মীরা অভিযোগ জানালে পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। এ ঘটনায় দুই ঘন্টা ভোটগ্রহণ স্থগিত ছিল।

বিএনপি প্রার্থী ওই কেন্দ্রের ভোটগ্রহণ পুরোপুরি স্থগিত রাখার দাবি জানালেও সংশ্লিষ্ট কর্মকর্তা ভোটগ্রহণ অব্যাহত রাখেন। প্রতিবাদে বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলন ডেকেছেন। ওই ভোটকেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। দুই ঘন্টা পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজনকে ১ বছরের কারাদ- দিয়েছে। উপজেলা নির্বাচনী কর্মকর্তা মেয়র ও কাউন্সিলর প্রার্থীর মোট ৫৮টি ব্যালট বাতিল করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..