× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

পিআইডি

খাগড়াছড়িতে সন্তান বিক্রি করতে চাওয়া মাকে সহায়তা প্রদানের নির্দেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
বান্দরবানে জনসেবায় ‘হ্যালো ছাত্রলীগ এ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

খাগড়াছড়িতে সন্তান বিক্রি করতে চাওয়া মাকে সরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ ঢাকায় মন্ত্রণালয়ের অফিস কক্ষ থেকে টেলিফোনে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা পরিষদ কর্তৃপক্ষকে বিপদগ্রস্ত মা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতসহ সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় গত ২৭ আগস্ট দৈনিক সমকাল পত্রিকায় ‘এক অভাবি মায়ের সন্তান বিক্রি’ শীর্ষক ফিচারের বিষয়ে মন্ত্রী খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে জানতে চান। জেলা প্রশাসক মন্ত্রীকে অবহিত করে বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিপদগ্রস্ত মা ও তার পরিবারের সদস্যদের সরকারি সহায়তা প্রদানসহ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে মন্ত্রী খাগড়াছড়ি জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে ফোনে কথা বলেন এবং বিপদগ্রস্ত মাকে সরকারিভাবে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..