× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কূটনৈতিক প্রতিবেদক

কয়েক টুকরা হয়ে যেতে পারে মিয়ানমার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
কয়েক টুকরা হয়ে যেতে পারে মিয়ানমার

মিয়ানমারের সামরিক সরকারের প্রেসিডেন্ট মিয়ন্ত সুয়ে বলেছেন, চীনের সঙ্গে সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সহিংসতার অকার্যকর ব্যবস্থাপনার কারণে দেশটি ভেঙে টুকরো হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বে জান্তা ঘাঁটিতে গণতন্ত্রপন্থী এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের আক্রমণ বৃদ্ধির কারণে ক্ষমতা টিকিয়ে রাখার চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা সরকার। কয়েক টুকরা হয়ে যেতে পারে মিয়ানমার

জান্তাবিরোধী বিভিন্ন দল ও সশস্ত্র জাতিগত গোষ্ঠী মিয়ানমারের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর–পশ্চিশাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে জান্তাদের শত শত ঘাঁটিতে প্রায়ই হামলা চালাচ্ছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারের জান্তা এখন বেশ কঠিন সময় পার করছে।

ইতোমধ্যে মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে যেসব সীমান্ত এলাকা দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য হয় এমন কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জান্তা সরকার। এমনকি মিয়ানমারের অভ্যন্তরে সীমান্ত এলাকায় সহিংসতায় চীনা নাগরিক হতাহতের ঘটনা ঘটছে বলেও চলতি সপ্তাহে নিশ্চিত করেছে চীনা সরকার।

মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) প্রেসিডেন্ট মিয়ন্ত সুয়ে বলেন, ‘সীমান্তের বিভিন্ন অংশে সংঘটিত সহিংসতা ঘটনা সরকার যদি কার্যকরভাবে দমন করতে না পারে, তাহলে দেশ কয়েক টুকরা হয়ে যাবে।’
মিয়ন্ত সুয়ে আরও বলেন, ‘দরকার পড়লে খুব সতর্কতার সঙ্গে এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে। এই সময়টা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাতমাদোর (সেনাবাহিনী) এখন পুরো জাতির সমর্থন দরকার।’


এ ক্যটাগরির আরো খবর..