× Banner
সর্বশেষ
আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার বেলা ১১.০০টায় নজিপুর নতুনহাট বণিক কমিটির কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইস্যুতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ডিএফআইডি’র অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়নাধীন ডিগনিটি এন্ড লিডারশীপ ডেভলপমেন্ট অব ইথনিক মাইনোরিটি প্রকল্পের (ডিএন্ডএলডিইএম) অংশ হিসাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় ১০জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

বিএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মো. ফরহাদ হোসেন। সভায় পত্নীতলা উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও তা সমাধানে প্রকল্পে গৃহিত কর্মকান্ড উপস্থাপন করেন বিএসডিও কর্মসূচী সমন্বয়কারী মো. আতাউর রহমান।

সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও স্বাস্থ্য কর্মসূচীর সুবিধাসমুহ যাতে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পায় সে নিয়ে বাস্তবসম্মত সংবাদ ও ফিচার প্রকাশের জন্য সভা থেকে সাংবাদিকদের আহবান করা হয়। পরে মুক্ত আলোচনায় মতামত প্রকাশ করেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু সাইদ, দৈনিক করতোয়া প্রতিনিধি সামসুর রহমান (বুলবুল) চৌধুরী, দৈনিক প্রথম আলোর নওগাঁ জেলা প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ। উল্লেখ্য বিএসডিও পত্নীতলা ও মহাদেবপুর উপজেলার ৪টি ইউনিয়নে ৩বছর মেয়াদী ডএন্ডএলডিইএম প্রকল্প বাস্তবায়ন করছে।


এ ক্যটাগরির আরো খবর..