× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএসটিআই অনুমোদিত ১১ কোম্পানির দুধে সিসা ও ক্ষতিকর ক্যাডমিয়াম

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

বিএসটিআইয়ের অনুমোদিত ১১টি কোম্পানির পাস্তুরিত দুধে সিসা ও ক্ষতিকর ক্যাডমিয়াম পাওয়া গেছে। এমন তথ্য উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ফুড সেফটি অথোরিটি বা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম হাফিজউদ্দিনের বেঞ্চে প্রতিবেদন দাখিলের পর আদালত বেশ কিছু নির্দেশনা দেন।

তরল দুধের ৫০টি নমুনা, পাস্তুরিত দুধের ১১টি এবং গো খাদ্যের ১২ নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবি, বিসিএসআইআর সহ ৪টি ল্যাবে পরীক্ষা করে এ রিপোর্ট দাখিল করে সংস্থাটি।

আদালত নির্দেশনায় বলেন, রেজিস্টার্ড কোনো ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া কোনো গবাদি পশুকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। এছাড়া সামাজিক দায়বদ্ধতার খাত থেকে দুধ কোম্পানিগুলো গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্টদের কেন অর্থ দেবে না, এই মর্মে রুলও জারি করেছেন হাইকোর্ট।

মিল্ক ভিটা, ডেইরী ফ্রেশ, ঈগলু, ফার্ম ফ্রেশ, আফতাব মিল্ক, আল্ট্রা মিল্ক, আড়ং, প্রাণ মিল্ক, আয়রন, পিউরা ও সেফ ব্র্যান্ডেসহ মোট ১১টি কোম্পানি রয়েছে এ তালিকায়।


এ ক্যটাগরির আরো খবর..