× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

করোনায় ক্ষতিগ্রস্হ ক্রীড়া ব্যাক্তিত্বদের প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২০

করোনায় ক্ষতিগ্রস্হ ক্রীড়া ব্যক্তিত্ব ও সাংবাদিকদের আর্থিক সহায়তার জন্য প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি।

আজ রবিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি এ চেক বিতরণ করেন।

ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন যথা বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি) এবং দেশের তৃণমূল পর্যায়ে করোনায় ক্ষতিগ্রস্হ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যাক্তিদের আর্থিক সহায়তার জন্য দেশের সকল বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে ঢাকা ও তার পাশ্ববর্তী দশটি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্য বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার চেকসমূহ ডাকযোগে প্রেরন করা হবে।

চেক বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের শুরু থেকেই আমরা আমাদের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকদের মানবিক সহায়তা করার চেষ্টা করে আসছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা দিয়েছি। আমরা বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিক সংগঠনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছি। আজ আমরা ৮ টি বিভাগীয় ও ৬৪ টি জেলা ক্রীড়া সংস্থাকে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করছি। আর এ সকল উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে ক্রীড়াপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সার্বিক দিক নির্দেশনায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সরকারের এ মানবিক সহায়তা কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দেশের ৬৪ জেলা থেকে ৪৫ জন করে এবং ৮ বিভাগ থেকে ১০ জন করে সর্বমোট ২৯৬০ জন ক্রীড়া ব্যক্তিত্ব পাবেন এই অর্থ। প্রত্যেককে ৭ হাজার টাকা করে সর্বমোট দুুই কোটি সাত লাখ বিশ হাজার টাকা দেয়া হবে । বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা স্হানীয় প্রশাসনের সহায়তায় করোনায় ক্ষতিগ্রস্হ অসহায় ক্রীড়াবিদদের হাতে তুলে দিবেন এ অর্থ।

এই সহায়তা কার্যক্রমে কর্মহীন ও অসচ্ছল ক্রীড়া সাংবাদিকরাও পাচ্ছেন অর্থ। তবে সে সহায়তা কারা পাবেন জাতীয় ক্রীড়া পরিষদ তা নির্বাচন করেনি। দেশের ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠনকে জাতীয় ক্রীড়া পরিষদ সাড়ে ৯ লাখ টাকা দিয়েছে। সংস্থাগুলো নিজেদের মতো করে কর্মহীন ও অসচ্ছল ক্রীড়া সাংবাদিকদের মধ্যে টাকা বন্টন করবে।

ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠনকে যে সাড়ে ৯ লাখ টাকা প্রদান করা হয়েছে তার মধ্যে ৪ লাখ টাকা বরাদ্দ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ), ৩ লাখ টাকা বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) এবং দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির (বিএসজেসি) জন্য।

মানবিক সহায়তার এ পর্যায়ে তিন হাজারের অধিক ক্রীড়া ব্যক্তিত্ব ( ক্রীড়াবিদ, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিগণ) পাচ্ছেন প্রায় সোয়া দুই কোটি টাকা। বাকি অর্থ অচিরেই বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে অসহায় ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের উদ্যোগে দেশব্যাপী অসহায় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, রেফারি, কোচসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বকে সহায়তা করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সস্প্রতি ৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মোঃ মাসুদ করিম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ ও ক্রীড়া সাংবাদিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..