× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

পিআইডি

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাংবাদিকদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাতীয় প্রেসক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী চলছে নানা অনুষ্ঠান। আজ শুক্রবার (২০ অক্টোবর) সমাপনীর দিন ভোরে মিনি ম্যারাথন এবং পরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাব সবসময় দেশ ও জাতির কল্যানে নিবেদিত হয়ে সরকারকে সহযোগিতা করছে। জাতীয় প্রেস ক্লাবের প্রতিটি সদস্য অত্যন্ত পেশাদারিত্ব বজায় রেখে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে থাকে। প্রতিষ্ঠালগ্নের এ মাহেন্দ্রক্ষণে আমি সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।


এ ক্যটাগরির আরো খবর..