ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পুরো সময় খেলালে কী পর্তুগাল জয়ী হতো?

ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পুরো সময় খেলালে কী পর্তুগাল জয়ী হতো?
ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পুরো সময় খেলালে কী পর্তুগাল জয়ী হতো?
ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পুরো সময় খেলালে কী পর্তুগাল জয়ী হতো? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে, আমাদের দেখে নিতে হবে – এই বিশ্বকাপে রোনাল্ডোর পারফরম্যান্স কি রকম। গ্রুপ পর্যায়ে ফুল টাইম খেলেও রোনাল্ডো সাকুল্যে মাত্র একটি গোল করতে পেরেছে। এছাড়া তার পারফরমেন্স আহামরি কিছু ছিল না।
একে রোনাল্ডোর বয়স হয়ে গিয়েছে, তাছাড়া গত তিনটি বিশ্বকাপের নকআউট পর্বে – রোলান্ড একটি গোলও করতে পারেনি। যে কারণে দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের কোচকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। সুইজারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোকে অধিকাংশ সময় বসিয়ে রাখা হয়। রোনাল্ডোর পরিবর্তে খেলতে নামা ২১ বছর বয়সী গঞ্জালো র‍্যামোস, খেলার সুযোগ পাওয়া মাত্র হ্যাটট্রিক করে বসে।
মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে একচেটিয়া খেলেও পর্তুগাল একটা গোল করতে পারেনি, উল্টো গোল হজম করে বসেছিল। ৫১ মিনিটের সময় রোনাল্ডোকে নামানো হয়। রোলান্ড মোটেও সুবিধা করতে পারেনি। আমার ধারণা, রোনাল্ডো পুরো সময় খেললেও পর্তুগাল হারতো।
রোনাল্ডোর উচিত ছিল বিশ্বকাপের আগেই সসম্মানে অবসর নেওয়া। খেলাধুলার একটা বয়স আছে, সেই বয়স রোনাল্ড ইতোমধ্যেই পার করে এসেছে। এটা ক্লাব টুর্নামেন্ট নয়, বিশ্বকাপ টুর্নামেন্ট। বিশ্বকাপ ম্যাচে রোনাল্ডোর অতীত দিনের রেকর্ড খেলবে না; আজকের ম‍্যাচে রোনাল্ড কী খেলছে- সেটাই বিবেচ্য।
ফুটবল গোলের খেলা, আবেগের খেলা নয়। যে দল ৭৪% বলের নিয়ন্ত্রণ রেখেও প্রতিপক্ষের গোলের মুখ খুলতে পারেনা, অসহায় ভাবে হেরে যায়; সেই দল একগাদা অজুহাত দাঁড়া করে, দায় এড়াতে পারে না। রেফারি কী পর্তুগালের হয়ে মরক্কোর জালে গোল ঢুকিয়ে দেবে! পর্তুগালের খেলোয়াড়দের আলতু-ফালতু কথা না বলে, ব্যর্থতা স্বীকার করে নেওয়া উচিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।