× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ক্রিকেটে উপজেলা পর্যায়ে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন

যশোরের ঝিকরগাছায় জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।

স্থানীয় বিএম হাইস্কুল মাঠে ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বি.এম) হাই স্কুল ও ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাই স্কুলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত ওভারে ৪ উইকেট ৫০রান সংগ্রহ করে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাইস্কুল।এর জবাবে ৫১রানের র্টাগেটে ব্যাড করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪৯রান করে ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বি.এম) হাই স্কুল খোলা শেষ করে ১রানে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার বিজয়ের গৌরব অর্জন করেন। উক্ত খেলায় সর্বোচ্চ ২২রান করে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাইস্কুলের খেলোয়াড় মহিব হোসেন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।

খেলা চলাকালিন দর্শক সারিতে বসে নৈপুণ্য এই খেলা উপভোগ করেন, ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বি.এম) হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, কাশিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাইস্কুলের ক্রীড়া শিক্ষক দেবাশীষ বিশ্বাস, উপজেলা ক্রীড়া সমিতির সহ-সাধারণ সম্পাদক মাস্টার আবু হাসান, লাউজানী এন.এম মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন ড্যানী, আটুলিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।

এই অর্জনের বিষয়ে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীরা সর্বদা অতি সুনামের সাথে স্কুলের মান অক্ষুন্ন রেখে চলেছে। তাদের এই অর্জনে আমরা আমাদের স্কুল গর্বিত। আমার পক্ষ হতে সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।


এ ক্যটাগরির আরো খবর..