× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

ক্রিকেটার হৃদয়কে বিসিবির চিকিৎসা সহায়তা

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
ক্রিকেটার হৃদয়কে বিসিবির চিকিৎসা সহায়তা

ফেনী জেলা দল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগীয় দল, বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে শীর্ষ পর্যায়ে ওঠার স্বপ্ন ছিল মেহেদী হাসান হৃদয়ের সামনে।

কিন্তু সেই স্বপ্নের পথেই হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় ক্যান্সার। এবার প্রতিভাবান এই তরুণ ক্রিকেটারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি তামিম ইকবাল অবশ্য আগেই সহায়তার আশ্বাস দিয়েছিলেন। এবার বিসিবি ক্যান্সারের চিকিৎসার জন্য এই ক্রিকেটারকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে।

গতকাল বিসিবি কার্যালয়ে হাজির হয়েছিলেন হৃদয়ের বাবা। সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাকে অনুদানের টাকা তুলে দেন।

আরও ছিলেন বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা  নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবি জানায়, ‘চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার দায়িত্বে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সম্প্রতি তার শরীরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) ধরা পড়েছে। আজ বিসিবি ম্যানেজমেন্ট অফিসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক মেহেদী হাসান হৃদয়ের বাবার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে ৫ লাখ টাকার একটি চেক তুলে দেন।’


এ ক্যটাগরির আরো খবর..